তিন নারী বিপ্লবীকে নিয়ে দীপনের সিনেমা ‘ছাত্রী সংঘ’

তিন নারী বিপ্লবীকে নিয়ে দীপনের সিনেমা ‘ছাত্রী সংঘ’

ব্রিটিশবিরোধী আন্দোলনের সশস্ত্র নারী বিপ্লবী নীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রফুল্ল নলিনী ব্রহ্মের শ্বাসরুদ্ধকর অভিযানকে রুপালি পর্দায় তুলে ধরছেন নির্মাতা দীপংকর দীপন। রজত ফিল্মসের প্রযোজনায় ‘ছাত্রী সংঘ’ নামের সিনেমাটি নির্মাণ করছেন তিনি।

গতকাল শুক্রবার কুমিল্লার কবি নজরুল ইনস্টিউটের মুক্তমঞ্চে সিনেমার ঘোষণা দেওয়া হয়। এই সিনেমা দিয়েই আত্মপ্রকাশ করছে রজত ফিল্মস।

Scroll to Top