গত সোমবার দুই বিটিএস তারকা আরএম ও ভি দক্ষিণ কোরিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণে যোগ দেন। পরদিন মঙ্গলবার যোগ দেন জিমিন ও জাংকুক। ১৮ বছরের পর প্রত্যেক সামর্থ্যবান কোরীয় তরুণদের সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে দেড় বছরের জন্য সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করতে হয়।
জিমিন, জাংকুকদের দেখতে জাপান, থাইল্যান্ড ও রাশিয়া থেকে বিটিএসের অনুরাগীরা সামরিক প্রশিক্ষণ শিবিরের সামনে ভিড় করেছেন। অনেকে রাস্তার পাশে ব্যানার টাঙিয়েছেন, ব্যানারে লেখা ছিল, ‘আমরা প্রতিদিন জাংকুকের জন্য অপেক্ষায় থাকব’, ‘জিমিন, সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরে এসো’।
সামরিক প্রশিক্ষণে ৪ সদস্য, বিরতিতে বিটিএসের সবাই

Related Posts

না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো
June 21, 2026



অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পাড়ল না বাংলাদেশ
June 21, 2026