এর আগে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এমভি কাজল জাহাজটি বুধবার সকাল সাড়ে ৯টায় দিকে ২৭০ জন যাত্রী নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দিয়েছিল। সেন্ট মার্টিন থেকে বিকেলে তিন শতাধিক পর্যটক নিয়ে আবার টেকনাফের উদ্দেশে রওনা দেয়। পথে জাহাজটির কী সমস্যা হয়েছে, এর কিছুই জাহাজ কর্তৃপক্ষ বলছে না। যতটুকু জেনেছি, জাহাজটির ইঞ্জিন মেরামত করার কাজ চলছে। হয়তো কিছুক্ষণের মধ্য রওনা হতে পারে।’
সাগরে প্রায় চার ঘণ্টা বিকল থাকার পর তিন শতাধিক পর্যটক নিয়ে জাহাজ ফিরল টেকনাফে



