রেকর্ড গড়া জয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের উৎসর্গ করলেন নিগার

রেকর্ড গড়া জয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের উৎসর্গ করলেন নিগার

বিজয় দিবসের রাতে বিশেষ এই জয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদের উৎসর্গ করেছেন নিগার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আজ (কাল ছিল) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয়টা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।’

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা হক ও শামীমা সুলতানা। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৬৬ রান। সেই ভিতের ওপর দাঁড়িয়েই ক্যারিয়ারসেরা অপরাজিত ৯১ রানের ইনিংস উপহার দেন তিনে নামা মুর্শিদা খাতুন। শামীমা আউট হওয়ার পর ফারজানা, অধিনায়ক নিগার ও স্বর্ণা আক্তারের সঙ্গে মুর্শিদা গড়েন তিনটি মূল্যবান জুটি। তাতেই নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ। পরে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া মেয়েরা।

Scroll to Top