মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র | চ্যানেল আই অনলাইন

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র | চ্যানেল আই অনলাইন

মার্কিন নাগরিকদের চীন সফরের আহ্বান জানানো হয়েছে। নিজ চোখে বাস্তব, বহুমাত্রিক ও আধুনিক চীনকে দেখার পাশাপাশি দু’দেশের জনগণের বন্ধুত্ব আরও জোরদারে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছে দেশটি।

বুধবার (৯ জুলাই) সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

তিনি জানান, গেল ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চীনে অনুষ্ঠিত ‘বন্ড উইথ কুলিয়াং: ২০২৬ চীন-যুক্তরাষ্ট্র যুব বেসবল প্রদর্শনী ও ক্রীড়া উৎসব’ সফলভাবে শেষ হয়েছে। মাও নিং বলেন, শতবর্ষের পুরনো কুলিয়াংয়ের বন্ধুত্বের গল্প এখন বিনিময়ের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠছে।

চীন-যুক্তরাষ্ট্র যুব ক্রীড়া উৎসব, ফ্লাইং টাইগার্স যুব নেতৃত্ব সংলাপ এবং পান্ডাম্যাক্সিং চীন-যুক্তরাষ্ট্র যুব বিনিময় কর্মসূচি—এসব আয়োজন প্রমাণ করে যে, মতপার্থক্য থাকলেও দু’দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন মাও নিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আরও জানান, ২০২৩ সালের নভেম্বরে পাঁচ বছরে ৫০ হাজার তরুণ মার্কিন নাগরিককে চীনে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আড়াই বছর আগেই সেই লক্ষ্য পূরণ হয়েছে। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মার্কিন তরুণ চীন সফর করেছেন। পাশাপাশি, চলতি বছরের প্রথমার্ধে চীনে প্রবেশকারী মার্কিন দর্শনার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Scroll to Top