ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে সুপারকম্পিউটার এর তথ্য – DesheBideshe

ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে সুপারকম্পিউটার এর তথ্য – DesheBideshe


ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে সুপারকম্পিউটার এর তথ্য – DesheBideshe

ব্রাসিলিয়া, ৫ জুলাই – বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম রোমাঞ্চকর ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে থাকলেও পরিসংখ্যানের বিচারে জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিল।

ফুটবল পরিসংখ্যান বিষয়ক সংস্থা অপ্টার সুপার কম্পিউটার এই ম্যাচের ফলাফল নিয়ে ২৫ হাজার বার বিশ্লেষণ চালিয়েছে। এতে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ব্রাজিলের জেতার সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ এবং নরওয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ।

কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনার ক্ষেত্রেও ব্রাজিল এগিয়ে রয়েছে। সুপার কম্পিউটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ ৬৫ দশমিক ৬ শতাংশ এবং নরওয়ের ক্ষেত্রে তা ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী দল শেষ আটে ইংল্যান্ড অথবা মেক্সিকোর মুখোমুখি হবে।

বিশ্বকাপের ইতিহাসে শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। নিজেদের শেষ ১০টি নকআউট ম্যাচের ৯টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। শুধুমাত্র ১৯৯০ সালের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

অন্যদিকে আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয় জয়ের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। সেই ম্যাচে আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে নিজেদের প্রথম জয় পায় দলটি। ব্রাজিলও অবশ্য জাপানের বিপক্ষে বেশ কষ্টসাধ্য জয় নিয়ে নকআউটে পা রেখেছে।

জাপানের কাইশু সানো প্রথমে দলকে এগিয়ে নিলেও কাসেমিরো গোল করে সমতা ফেরান। পরবর্তীতে ব্রুনো গিমারায়েসের পাসে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির অসাধারণ গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। চলতি আসরে এটি গিমারায়েসের চতুর্থ অ্যাসিস্ট। এর আগে ব্রাজিলের হয়ে ১৯৭০ সালের বিশ্বকাপে পেলে এক আসরে ৬টি অ্যাসিস্ট করেছিলেন।

এস এম/ ৫ জুলাই ২০২৬



Scroll to Top