ব্রাজিলের বিপক্ষে নরওয়ের রেকর্ড: হালান্ডের জন্মের আগে শেষ জয় – DesheBideshe

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের রেকর্ড: হালান্ডের জন্মের আগে শেষ জয় – DesheBideshe


ব্রাজিলের বিপক্ষে নরওয়ের রেকর্ড: হালান্ডের জন্মের আগে শেষ জয় – DesheBideshe

অসলো, ৫ জুলাই – ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ফুটবল ইতিহাসের পরিসংখ্যান বেশ চমকপ্রদ। এখন পর্যন্ত সেলেসাওদের বিপক্ষে চারবার মাঠে নেমে একবারও পরাজয়ের স্বাদ পায়নি নরওয়ে। এই চার লড়াইয়ের মধ্যে নরওয়ে জিতেছে দুটিতে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

তবে দুই দলের সর্বশেষ লড়াইয়ের স্মৃতি এখন বেশ ধূসর হয়ে গেছে। দুই দশকেরও বেশি সময় আগে ২০০৬ সালে তারা সর্বশেষ মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সর্বশেষ জয়ের স্মৃতি আরও পুরনো। ১৯৯৮ সালে তারা ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করেছিল। মজার বিষয় হলো নরওয়ের বর্তমান তারকা ফুটবলার আরলিং হালান্ড তখন জন্মও নেননি। হালান্ডের জন্ম ২০০০ সালে যার অর্থ হলো তার জীবদ্দশায় নরওয়ে কখনো ব্রাজিলকে হারাতে পারেনি।

বর্তমান প্রেক্ষাপটে নরওয়ের প্রধান এই তারকার দিকেই তাকিয়ে আছে ফুটবল বিশ্ব। যদি নরওয়ে আজ রোববার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পায় তবে সেটি হবে হালান্ডের জন্মের পর দেশটির প্রথম জয়।

ঐতিহাসিক এই ধারবাহিকতা রক্ষা করাই এখন হালান্ড ও তার দলের জন্য বড় চ্যালেঞ্জ।

এনএন/ ৫ জুলাই ২০২৬



Scroll to Top