
ছবি: সংগৃহীত
বিভিন্ন অপশক্তি ও চক্রান্তকারীরা দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা বারবার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।
তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার জায়গা নিশ্চিত করেছে। আর এই উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
