মায়ামি স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল। পর্তুগাল-কলম্বিয়া ম্যাচটা ছিল রোমাঞ্চে ভরা। দুই দল অনেকগুলো সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেনি কেউই। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা।
কে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মায়ামিতে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও কলম্বিয়া। জমজমাট এক প্রথমার্ধ শেষে গোল পায় দুই দলের কেউই। গোলশূন্যভাবেই হাফ টাইমের বিরতিতে গেল রোনালদো ও রদ্রিগেসের দল।
গোলের সুযোগ এসেছিল দুই দলের সামনেই। তবে দুই দলের কিপারই দারুণ পারফর্ম করেছেন। দুর্দান্ত কিছু সেভে প্রতিপক্ষকে গোল করতে দেননি তারা।
দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ এসেছিল দুই দলের সামনে। তবে এই হাফেও ডেডলক ভাঙ্গেনি। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ৫ পয়েন্ট নিয়ে রানার্স-আপ পর্তুগাল।
গ্রুপের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলের অবিশ্বাস্য জয়ে গ্রুপের ৩য় হয়ে প্রথমবারের মতো নকআউটে পৌঁছে গেছে কঙ্গো।





