
দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্যসেবার জন্য বিদেশের ওপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন তিনি।
রোববার ১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, সরকারি হাসপাতালে শুধু অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করলেই হবে না। প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগের দিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসকদের পরামর্শ ফি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ নির্ধারণ করা উচিত। এতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



