যাঁরা ভর্তির আবেদন করতে পারবেন
ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এ ছাড়া প্রার্থীদের গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ২৩, ২০, ১৯, ১৭ কিংবা ১৬ দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫–এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কোটায় ভর্তিতে আবেদনের বিজ্ঞপ্তি, নিয়ম কী

Related Posts

আজও টস হেরেছে বাংলাদেশ, ফিট হয়েও একাদশে নেই মোস্তাফিজ
April 20, 2026

টস হওয়ার দুই-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল
April 19, 2026