চট্টগ্রাম: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
সোমবার (১৫ জুন) ৩টার দিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এসে পৌঁছান।
উভয় দল সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে আগামীকাল অনুশীলনে অংশ নেবে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে অজিদের। ওয়ানডে সিরিজে হারের হতাশা কাটিয়ে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারীরা।
বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। পরবর্তী দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।
এ সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ান স্কোয়াড হলো: মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, ম্যাট রেনশ, কুপার কনলি, অলিভার পিক, অ্যারন হার্ডি, লিয়াম স্কট, অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, টড মার্ফি, ম্যাট কুনেমান, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, নাথান এলিস ও নিখিল চৌধুরী।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাশ (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও আব্দুল গাফফার।





