জর্ডানের বিপক্ষে বড় পরিবর্তন আসছে আর্জেন্টিনা একাদশে?

জর্ডানের বিপক্ষে বড় পরিবর্তন আসছে আর্জেন্টিনা একাদশে?

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যদিও রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে আকাশি নীলরা। নিয়মরক্ষার এই ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। দলের দুই তারকা এমিলিয়ানো মার্টিনেজ ও লিওনেল মেসিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াসি বলছে, জর্ডানের বিপক্ষে মেসিকে অল্প সময়ের জন্য মাঠে নামানোর কথা ভাবছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তবে তিনি শুরু থেকেই খেলবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। নকআউট পর্বে মেসিকে ফিট রাখতে এবং অতিরিক্ত চাপ এড়াতে তাকে ধাপে ধাপে ব্যবহারের দিকেই ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট।

Scroll to Top