জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত একাধিক – DesheBideshe

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত একাধিক – DesheBideshe


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত একাধিক – DesheBideshe

ঢাকা, ৪ আগস্ট – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা এবং আবাসন সংকটের স্থায়ী সমাধানসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী চলাকালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সংকট নিরসনের দাবিতে মিছিল ও স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহত বেশ কয়েকজন নেতাকর্মী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলার অভিযোগ উঠেছে।

ঘটনার প্রেক্ষিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস এম/ ৪ আগস্ট ২০২৬



Scroll to Top