কুয়েতের আমির শেখ নওয়াফ মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

কুয়েতের আমির শেখ নওয়াফ মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। শনিবার ১৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

Bkash

আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়, আজ কুয়েতের আমির শেখ নওয়াফ তার প্রভুর কাছে চলে গেছেন। তার মৃত্যুতে কুয়েতের জনগণ, আরব ও ইসলামিক রাষ্ট্র এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলো দুঃখ প্রকাশ এবং শোক জানিয়েছে।

আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহর বিবৃতি অনুসারে, ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। যদিও তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি।

Reneta JuneReneta June

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের ডেপুটি শাসক এবং তার সৎ ভাই শেখ মেশাল আল আহমাদ আল জাবের (৮৩) পরবর্তী শাসক হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এর আগে সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্যুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ। তার ভাই যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছিলেন।

Scroll to Top