এবার হেরেই গেল মেসির ইন্টার মায়ামি

এবার হেরেই গেল মেসির ইন্টার মায়ামি

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এবার হেরেই গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। শুক্রবার এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করা মেসিরা সোমবার রাতে হেরে গেছে এফসি ডালাসের কাছে। ডালাসের কটন বোল স্টেডিয়ামে তীব্র ঠান্ডার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩ মিনিটেই এগিয়ে যায় ডালাস। ডালাসের গোলটি যুক্তরাষ্ট্র জাতীয় দলের খেলোয়াড় জেসুস ফেরেইরার।

প্রীতি ম্যাচটিতে পুরো সময় অবশ্য খেলেননি মেসি। ৬৪ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কসহ লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতসকে তুলে নেন মায়ামির কোচ।

Scroll to Top