আমলার ছেলের প্রেমিকা নির্যাতনের অভিযোগ তদন্তে পুলিশ | চ্যানেল আই অনলাইন

আমলার ছেলের প্রেমিকা নির্যাতনের অভিযোগ তদন্তে পুলিশ | চ্যানেল আই অনলাইন

ভারতের মহারাষ্ট্রে এক সরকারি আমলার ছেলের বিরুদ্ধে তার প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়াও তাকে শারিরীক নির্যাতন করা হয়েছে বলেও জানিয়েছেন প্রিয়া সিং নামের এক তরুণী।

শনিবার ১৬ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়,  সোমবার সকালে থানের একটি হোটেলের কাছে এ ঘটনা ঘটে।  পরে প্রিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনায় মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক অনিল গায়কওয়াদের ছেলে অশ্বজিৎ গায়কওয়াদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। অশ্বজিৎ গায়কওয়াদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Bkash

এনডিটিভিকে প্রিয়া জানান, অশ্বজিতের সাথে তার পাঁচ বছরের সম্পর্ক। ঘটনার দিন অশ্বজিত তাকে ফোন দিয়ে মঙ্গলবার ভোর ৪টায় পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে বলেন।  সেখানে পৌঁছে তিনি অশ্বজিতের কয়েক বন্ধুর সাথে সাক্ষাৎ করেন।  সেসময় অশ্বজিত অদ্ভুত আচরণ করায় প্রিয়া তাকে জিজ্ঞাসা করেন সবকিছু ঠিক আছে কিনা এবং তাকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে পাঠান।

প্রিয়া সেসময় অনুষ্ঠান থেকে বের হয়ে রাস্তায় অপেক্ষা করছিলেন।  তখন অশ্বজিতের বন্ধুরা প্রিয়াকে গালাগালি করলেও  অশ্বজিৎ তার কোন প্রতিবাদ করেননি।

Reneta JuneReneta June

প্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেন, অশ্বজিৎ উল্টো তাকে চড় থাপ্পড় দিয়ে একপর্যায়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন।  তখন আমি নিজেকে বাঁচাতে তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্ট করি। তখন অশ্বজিৎ আমার হাত কামড়েছে, আমাকে মারধর করেছে, আমার চুল টেনেছে এবং তার বন্ধুরাও আমাক মাটিতে  ফেলে টানা হেঁচড়া করেছে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে যখন আমি গাড়ি থেকে আমার মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করি, তখন অশ্বজিৎ চালককে বলে আমাক নামিয়ে দিতে। আর আমাকে রাস্তার মধ্যে ফেলে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে।

প্রিয়ার অভিযোগ সূত্রে পুলিশ জানায়, ঘোডবন্দর রোডের একটি হোটেলের কাছে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে, প্রিয়া সেখানে অশ্বজিৎ এর সাথে দেখা করতে গিয়েছিলেন। তখন দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছিল। ওই দিনের নির্যাতনে প্রিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

প্রিয়া দাবি করেন, তিনি রাস্তার উপর প্রায় আধা ঘণ্টা ব্যথা নিয়ে শুয়ে ছিলেন। কারও কাছে সাহায্য চাওয়ার সুযোগ ছিল না, কারণ তার হাতে মোবাইল ছিল না। পরে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

প্রিয়া জানান, ‘তার ডান পা ভেঙে গেছে এবং অস্ত্রোপচার করতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে জানান প্রিয়া।

Scroll to Top