চেলসির জালে লিভারপুলের ৪ গোল, চারবার ‘দুর্ভাগা’ নুনিয়েজ

চেলসির জালে লিভারপুলের ৪ গোল, চারবার ‘দুর্ভাগা’ নুনিয়েজ

ইংলিশ প্রিমিয়ার লিগে এ ম্যাচে চেলসিকে আরও বড় ব্যবধানে হারাতে পারত ক্লপের দল। উরুগুয়ে তারকা দারউইন নুনিয়েজের কপাল খারাপ, একাই চারবার চেলসির গোলপোস্টে বল মেরেছেন। গোলের কিছু সুযোগও নষ্ট করেছে লিভারপুল।

২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করা লিভারপুল আরও একটি গোল পেত যদি পেনাল্টি থেকে নুনিয়েজ গোল করতে পারতেন। প্রথমার্ধের যোগ করা সময়ে চেলসির বক্সে দিয়োগো জোতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। নুনিয়েজ এবারও বল মেরেছে পোস্টে!

Scroll to Top