জোড়া গোলে নিজের জন্মদিন উদ্যাপন করলেন ম্যানচেস্টার সিটি তারকা হুলিয়ান আলভারেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে বার্নলির বিপক্ষে সিটির ৩-১ গোলে জয়ের ম্যাচে ২৪তম জন্মদিন রাঙালেন আর্জেন্টাইন তারকা।
১৬ ও্ ২২ মিনিটে গোল করেন আলভারেজ। ফুটবলের পরিসংখ্যান বিষয়ক এক্স অ্যাকাউন্ট অপটা জো জানাচ্ছে, জন্মদিনে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ম খেলোয়াড় হিসেবে অন্তত ২ গোল করলেন আলভারেজ। এই তালিকায় আলভারেজই সর্বকনিষ্ঠ।
যোগ করা সময়ের ৩ মিনিটে আল-দাখিলের গোলে হারের ব্যবধান কমায় ভিনসেন্ট কোম্পানির বার্নলি। সিটির সাবেক অধিনায়ক ও বর্তমানে কোচিংয়ে নামা কোম্পানির জন্য ম্যাচটি ছিল পুনর্মিলনীর।
বিস্তারিত আসছে…।




