লালকুঠির সামনে থেকে লঞ্চঘাট সরানোর নির্দেশ মেয়র তাপসের

লালকুঠির সামনে থেকে লঞ্চঘাট সরানোর নির্দেশ মেয়র তাপসের

মেয়র তাপস বলেন, এ স্থাপনার (লালকুঠি) দুই সীমানার কোনা থেকে ৪৫ ডিগ্রিতে নদীর সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটা হলে নদী থেকে সুন্দরভাবে স্থাপনাটা দেখা যাবে। রাতে প্রজ্বলিত থাকবে। সবাই ঢাকাকে উপভোগ করবে।

মেয়র বলেন, নদীর অববাহিকা দখল করে গড়ে ওঠা সব অবকাঠামো, পন্টুন ও লঞ্চঘাট সরিয়ে ফেলতে বলা হয়েছে। এমনকি সামনের রাস্তাটা দখল করে থাকা পার্কিংয়ের  জায়গাটা খালি করতে বলেন তিনি।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে পুরোনো আদলেই এটি সংস্কার করা হচ্ছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘লালকুঠি আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী স্থাপনা। যেটা লর্ড ব্রুকের সময় ১৮৭৭ সালে নির্মিত হয়েছিল। এটি মূলত টাউন হল ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন ওনাকে বাংলাদেশে সংবর্ধনা দেওয়া হয়। সেটা এ ভবনেই দেওয়া হয়েছিল। সুতরাং আমরা সেভাবেই গুরুত্ব দিয়ে লালকুঠিকে পূর্ণভাবেই সংস্কার করছি।’

Scroll to Top