প্রিমিয়ার লিগে তিন মিনিটে তিন গোলের রাত

প্রিমিয়ার লিগে তিন মিনিটে তিন গোলের রাত

ব্রাইটনের বিপক্ষে ৪–০ গোলের জয়ে লুটনের হয়ে হ্যাটট্রিক করেছেন এলিজাহ আদেবায়ো। এটি শীর্ষ স্তরের ফুটবলে আদেবায়োর প্রথম হ্যাটট্রিক। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় আদেবায়ো বলেছেন, ‘এটা দারুণ অনুভূতি। আমরা বলেছিলাম আমাদের দারুণভাবে ম্যাচ শুরু করতে হবে এবং দুই মিনিটে দুই গোল আদায় করে সেটাই আমরা করেছিলাম।’

প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা ঘরের মাঠে ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম হারের স্বাদ পেল। এর মধ্যে দিয়ে নিজেদের মাঠে ১৭ ম্যাচ অপরাজিত থাকার দৌড়ও থামল তাদের। এ ছাড়া ২০২২ সালের এপ্রিলের এই প্রথম নিজেদের মাঠে ৩–০ গোলে পিছিয়ে পড়েছিল ভিলা পার্কের ক্লাবটি।

Scroll to Top