ক্যানসারের ৮০% ওষুধ দেশে তৈরি হয়

ক্যানসারের ৮০% ওষুধ দেশে তৈরি হয়

একাধিক বিশেষজ্ঞ মন্তব্য করেন, বাংলাদেশের চেয়ে প্রতিবেশী দেশে ক্যানসারের ওষুধের দাম কম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক এম এ খান বলেন, ‘সব ধরনের রক্ত ক্যানসারের চিকিৎসা বাংলাদেশে আছে। আমি অনুরোধ করব, চিকিৎসার জন্য কেউ যেন বিদেশে না যান।’

এম এ খান বলেন, দেশে রক্ত ক্যানসারের ১৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম বোনম্যারো প্রতিস্থাপন শুরু হয়েছিল। এখন এভারকেয়ার হাসপাতাল, আসগর আলী হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে এই চিকিৎসা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই চিকিৎসা চালুর চেষ্টা করছে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক আলীয়া শাহনাজ বলেন, ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আসা ক্যানসার রোগীদের ১১ শতাংশ জরায়ু ক্যানসারের রোগী। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অল্প বয়সে গর্ভধারণ, ধূমপান, বহুগামিতা, দীর্ঘদিন জন্মনিরোধক বড়ি সেবন, বাল্যবিবাহ ও অপরিষ্কার থাকা জরায়ু ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, সামাজিক বিধিনিষেধ বা চর্চা (সোশ্যাল ট্যাবু) ক্যানসার চিকিৎসায় বাধা হয়ে দাঁড়ায়। ক্যানসারে আক্রান্ত হলেও অনেকে চিকিৎসা করেন না: কিছুটা ভয়ে, কিছুটা লজ্জায়। তিনিসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।

Scroll to Top