শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া অন্যদের ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া অন্যদের ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট

২০২২ সালের ২১ নভেম্বরের ওই পরিপত্রে বলা হয়, এখন থেকে কারাগারে আটক বিশেষ প্রকৃতির বন্দী, যেমন শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ, জঙ্গি (জেএমবি, হরকাতুল জিহাদ, হিযবুত তাহরির, আনসারউল্লাহ বাংলা টিম, আনসার আল-ইসলাম ইত্যাদি) বন্দীদের বিজ্ঞ আদালতে হাজির বা অন্যত্র স্থানান্তরের সময় আনা-নেওয়ার পথে ডান্ডাবেড়ি পরানোসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

ডান্ডাবেড়ি পরানোর বৈধতা চ্যালেঞ্জ করে মো. নাজমুল হোসেন মৃধা নামের ছাত্রদলের এক স্থানীয় নেতা ২৩ জানুয়ারি রিটটি করেন। প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছিলেন নাজমুল। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ১৭ জানুয়ারি জামিনে মুক্তি পান।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

Scroll to Top