ড্রোন হামলায় নিহত ৩ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ড্রোন হামলায় নিহত ৩ মার্কিন সেনার পরিচয় প্রকাশ
Fresh Add Mobile

সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। হামলায় নিহত ওই তিন সেনার নাম প্রকাশ করেছে মার্কিন সরকার।

মঙ্গলবার ৩০ জানুয়ারি বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার জর্ডানে শত্রুর ড্রোন হামলায় নিহত তিন সেনা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।

BkashBkash

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করছে। এছাড়াও পেন্টাগন বলছে, হামলার চিত্র হিজবুল্লাহর ‘পদচিহ্ন’ বহন করছে। তবে পেন্টাগন বলছে, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের বাহিনীর উপর হামলার জবাব দেব।’

Reneta JuneReneta June

হোয়াইট হাউজ জানায়, স্থানীয় সময় রোববার সকালে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং অন্যান্য কর্মকর্তারা প্রেসিডেন্ট বাইডেনকে হামলার বিষয়ে ব্রিফ করেন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে উপযুক্ত সময়ে এবং উপায়ে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। হামলায় যারা নিহত হয়েছেন জিল এবং আমি তাদের পরিবার ও স্বজনদের সাথে স্বাক্ষাৎ করেছি। আমেরিকানরা এই ঘৃণ্য ও অন্যায় হামলায় নিহতদের জন্য শোকাহত।’

Scroll to Top