রিপাবলিকান পার্টির মনোনয়নে দলের ওপর ক্ষোভ নিকি হ্যালির 

রিপাবলিকান পার্টির মনোনয়নে দলের ওপর ক্ষোভ নিকি হ্যালির 

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া ককাসে তৃতীয় হন, আর নিউ হ্যাম্পশায়ারে দ্বিতীয় হন। এবার ভোট হবে সাউথ ক্যারোলাইনায়। এখানকার গভর্নর ছিলেন হ্যালি। 

২৪ ফেব্রুয়ারি এখানে ভোটের আগে হ্যালির চেয়ে অনেক এগিয়ে আছেন ট্রাম্প। তবে হ্যালি বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতা করতে তাঁর ঘরের মাঠে জেতার দরকার নেই। তিনি বলেন, ‘আমার দরকার আমি এগিয়ে চলেছি, এটাই দেখানো দরকার। নিউ হ্যাম্পশায়ারের চেয়ে সাউথ ক্যারোলাইনায় ভালো করেছি, সে গতি দেখানো বেশি প্রয়োজন।’

ইতিমধ্যে রিপাবলিকান দলের বড় নেতারা ট্রাম্পের পক্ষে তাঁদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন। 

Scroll to Top