২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের কারিগর শামার জোসেফ। চোটের কারণে যিনি আজ টেস্টের চতুর্থ দিনে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। ব্রাফেট জোসেফ সম্পর্কে যা বলেছেন, তা তরুণ এই ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হতে পারে, ‘খেলার এক ঘণ্টা আগে জানতে পেরেছি, শামার সম্ভবত খেলতে পারবে। চিকিৎসক বলেছেন, তাকে ইনজেকশন দেওয়া হয়েছে, খেলতে পারবে ও। এরপর শামার আমাকে বলেছে, ও পারবে। আমার ওকে সমর্থন দিতে হতো। ও সুপারস্টার , আমি জানি, ভবিষ্যতেও ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ কিছু করবে।’




