যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আলাবামা বৃহস্পতিবার নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে একজন দোষী সাব্যস্ত খুনিকে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রথমবারের মতো মানবাধিকার আইনজীবীদের কাছে বিতর্কিত এই পদ্ধতিটি দেশটিতে ব্যবহার করা হয়েছে।

BkashBkash

৫৮ বছর বয়সী কেনেথ স্মিথ ১৯৮৮ সালে একজন যাজকের স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার তিন দশকেরও বেশি সময় পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কেনেথ স্মিথকে গতকাল স্থানীয় সময় রাত ৮ টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ রাতে কেনেথ স্মিথকে ৩৫ বছরেরও বেশি সময় আগে করা জঘন্য কাজের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি আনুমানিক দুই থেকে চার মিনিট চিৎকার করেন এবং পাঁচ মিনিটের মাথায় মৃত্যুবরণ করেন।

Reneta JuneReneta June

ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের নির্বাহী পরিচালক রবিন মাহে বলেন, আলাবামা মৃত্যুদণ্ডের একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছে। আগে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমরা যতদূর জানি বিশ্বের কারও মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নাইট্রোজেনের ব্যবহার করা হয়নি। স্মিথই বিশ্বের প্রথম ব্যক্তি যাকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হল ।

আলাবামা এবং যুক্তরাষ্ট্রের আরও দুটি অঙ্গরাজ্য মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি হিসেবে নাইট্রোজেন হাইপোক্সিয়ার ব্যবহারের অনুমোদন দিয়েছে। মূলত প্রাণঘাতী ইনজেকশনে ব্যবহৃত ওষুধ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Scroll to Top