যুক্তরাষ্ট্র নিজে আগে সুষ্ঠু নির্বাচন করুক: ওবায়দুল কাদের | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র নিজে আগে সুষ্ঠু নির্বাচন করুক: ওবায়দুল কাদের | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র নিজে আগে সুষ্ঠু নির্বাচন করুক।

আজ শুক্রবার ২৬ জানুয়ারি ধানমন্ডির ৩২ নাম্বারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

BkashBkash

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিএনপিকে বলবো আন্দোলন চালিয়ে নেন। আন্দোলনের নামে সহিংসতা করবেন, হরতাল অবরোধ, অগ্নিসন্ত্রাস করবেন। তা কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, আপনারা যত আন্দোলন করবেন, আমাদের গণতন্ত্র ও শান্তি সমাবেশ চলবে। জনগণ দূরে থাক, আপাতত আপনার নেতা-কর্মীরাই আসবে না। তাই এ আন্দোলন সামগ্রিকভাবে মূল্যহীন।

Reneta JuneReneta June

ওবায়দুল কাদের বলেন, বিএনপি লবিং করে জাতিসংঘকে দিয়ে বলাচ্ছে।

Scroll to Top