গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে | চ্যানেল আই অনলাইন

গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,১০৫ জনে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুদ্ধে আহত হয়েছেন আরও প্রায় ৬২,৬৮১ জন।

BkashBkash

এদিকে গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার ভোরে ইসরায়েলি নৌযানগুলো গাজা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় বোমাবর্ষণ করেছে।

গত কয়েক ঘণ্টায় ফিলিস্তিনের দক্ষিণ খান ইউনিস শহরে হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

Scroll to Top