মধ্যনগরে পুলিশের পাহারায় বন্ধ হওয়া ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

মধ্যনগরে পুলিশের পাহারায় বন্ধ হওয়া ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

পিআইসির সভাপতি সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, বর্ষায় বাঁধ ভেঙে মাটি বাঁধসংলগ্ন বোরো জমিতে পড়ে জমি ক্ষতিগ্রস্ত হবে—এ দাবি করে তেলিপাড়া গ্রামের গোলাম ফারুক গত বৃহস্পতিবার প্রকল্পের কাজে বাধা দেন। এতে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনাটি ইউএনওকে জানানোর পর আজ সকাল থেকে বাঁধের কাজ আবার শুরু হয়েছে।

কৃষক গোলাম ফারুক বলেন, ‘আমাদের জমির তীরবর্তী স্থান দিয়ে বাঁধটি গেছে। বাঁধের মাটি পড়ে আমাদের জমি ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য বাঁধের কাজে বাধা দিয়েছিলাম। ইউএনও বুঝিয়ে বলায় ও এলাকার কৃষকদের ফসল রক্ষার কথা ভেবে কাজ করায় এখন বাধা দেওয়া হচ্ছে না।’ পাউবোর উপসহকারী প্রকৌশলী নুর আলম বলেন, কাজে বাধা দেওয়ায় কাজটি বন্ধ ছিল। ইউএনওর প্রচেষ্টায় কাজটি আবার শুরু হয়েছে।

Scroll to Top