ম্যাচ শেষে এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এগুলো দেখে আমরা অভ্যস্ত। এমবাপ্পের জন্য এমন পারফরম্যান্স স্বাভাবিক ব্যাপার।’
ফ্রেঞ্চ কাপের পর লুইস এনরিকেকে এবার মনোযোগ দিতে হবে লিগ ‘আঁ’র ম্যাচে। লিগে ২৯ জানুয়ারি পরের ম্যাচটি তারা খেলবে ব্রেস্তের বিপক্ষে। লিগে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপর আছে পিএসজি। সমান ম্যাচে ৮ পয়েন্ট পিছিয়ে থেকে নিস আছে দ্বিতীয় স্থানে।




