২০২২ সালে প্রথমবার আইপিএলের টাইটেল স্পনসরের (প্রধান পৃষ্ঠপোষক) স্বত্ব পেয়েছিল টাটা গ্রুপ। গত মৌসুমেও টাটাই ছিল মূল পৃষ্ঠপোষক। ভারতের বহুজাতিক কোম্পানিটি আরও পাঁচ বছর আইপিএলের সঙ্গে থাকছে। এ জন্য তারা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দেবে ২ হাজার ৫০০ কোটি রুপি, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্যে পৃষ্ঠপোষকতার রেকর্ড।
এর আগের রেকর্ডটি ছিল ভিভোর। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন দফা চুক্তিতে বিসিসিআইকে ১ হাজার ৫২০ কোটি রুপি দিয়েছিল চীনের এই প্রযুক্তিপ্রতিষ্ঠান। তবে ২০২১ আইপিএল শেষে সমঝোতার ভিত্তিতে ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করে বিসিসিআই। মূলত ওই সময় ভারত ও চীনের সামরিক বাহিনীর সংঘাতের পরও ভিভো আইপিএলের সঙ্গে যুক্ত থাকায় ভারতজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। ফলে দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে। এরপরই ভিভোর জায়গা নেয় টাটা।



