উত্তর কোরিয়ার কিম কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন

উত্তর কোরিয়ার কিম কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে তাঁর দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে অভিহিত করেছেন। শুধু তা–ই নয়, দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুমকিও দিয়েছেন তিনি।

কিমের এসব বক্তব্য কি আসলেই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের বার্তা দিচ্ছে? বার্তা সংস্থা এএফপি এ–সংক্রান্ত একটি বিশ্লেষণ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলার মধ্যে সম্প্রতি পিয়ং ইয়ং আনুষ্ঠানিকভাবে বলেছে, সিউল তাদের প্রধান শত্রু। দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণের লক্ষ্যে গঠিত সংস্থাগুলো বিলোপ করে দেওয়া হয়েছে। যুদ্ধ চলাকালে দক্ষিণ কোরিয়া দখল করে নেওয়ারও হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।  

সিউলভিত্তিক কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, ‘এটি একটি বড় পরিবর্তন। কারণ, অতীতে সশস্ত্র সংঘাতের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার জন্য একটি অনানুষ্ঠানিক মাধ্যম ছিল। কিন্তু এখন এর কিছুই নেই।’

হংয়ের ধারণা, দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে আখ্যা দেওয়াটা উত্তর কোরিয়ার জন্য কথার কথা নয়। এ কথাকেই ‘কার্যে পরিণত করা হতে পারে।’

কিম কি উত্তর কোরিয়ায় আক্রমণ করবেন?

কিম বলেছেন, যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছাই তাঁর নেই। তবে তা এড়ানোরও কিছু নেই।

Scroll to Top