চাঁদের মাটি ছুঁয়েছে জাপান | চ্যানেল আই অনলাইন

চাঁদের মাটি ছুঁয়েছে জাপান | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

এবার চাঁদে মহাকাশযানের সফল অবতরণ করিয়েছে জাপান। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করল দেশটি। চাঁদে অবতরণকারী জাপানের মহাকাশযানটির নাম স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন, যা ‘স্লিম’ নামে পরিচিত। 

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, গতকাল (১৯ জানুয়ারি) শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করে মহাকাশযান স্লিম। এই অভিযানে নেতৃত্ব দিয়েছে, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট দেরিতে ল্যান্ডিং করেছে স্লিম। এছাড়াও একেবারে পিনপয়েন্ট ল্যান্ডিং করেছে এটি। মানে হালকা পালকের মতো গিয়ে যেখানে নামার কথা একেবারে সেখানেই অবতরণ করেছে স্লিম।

BkashBkash

৩টি ধাক্কায় চাঁদের মাটিতে নেমে আসে এই মহাকাশযান। এই সময়ের মধ্য়ে এটি অনুভূমিক দিক থেকে উল্লম্বের দিকে চলতে থাকে। এরপর চন্দ্রযানে থাকা বিশেষ সফটওয়্যার দিয়ে নামার জায়গাটি চিহ্নিত করা হয়। নামার আগে দেখে নেওয়া হয় কোথাও কোন বাধা রয়েছে কিনা। ৫০ মিটার দূর থেকে এই পরীক্ষাটি করে দেখা হয়। সবুজ সংকেত পাওয়ার পরই পালকের মতো চাঁদের মাটিতে নামে স্লিম।

২০২৩ সালের শেষের দিকে মহাকাশযান স্লিম চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এইচ২এএফ৪৭ নামক একটি রকেটের মাধ্যমে স্লিমকে উৎক্ষেপন করা হয়েছিল। এবার চাঁদের ইতিহাস নিয়ে নতুন করে গবেষণা শুরু করবে জাপান। চাঁদ কীভাবে তৈরি হল সেটা নিয়েও গবেষণা করবে দেশটি।

Scroll to Top