৭ তলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে আটকা কিশোর, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৭ তলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে আটকা কিশোর, উদ্ধার করল ফায়ার সার্ভিস

সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদ জানান, ভবনের সপ্তম তলায় মাদ্রাসা। সবাই যখন ঘুমিয়ে ছিল, তখন ওই ছাত্র ছাদে ওঠে। একপর্যায়ে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে উদ্ধারের পর বিষয়টি পরিবারকে জানানো হয়। পরে বিকেল চারটায় পুলিশ সদস্যদের সামনেই মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। মা তাকে বাড়িতে নিয়ে গেছেন। ওই কিশোরের বাড়ি সরাইল উপজেলায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশনমাস্টার মো. নাজমুল আলম বলেন, খবর পেয়ে বেলা ১১টা ৩ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ষষ্ঠ তলার পাইপে মাদ্রাসাছাত্রকে আটকে থাকতে দেখেন। দীর্ঘ পৌনে এক ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Scroll to Top