শীতের তীব্রতা বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ

শীতের তীব্রতা বাড়বে,
আসছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড় সদর উপজেলার স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, রাতে টিনের ঘরের চালে কুয়াশা যেন টিপ টিপ বৃষ্টির মতো ঝরে।

টানা কয়েক দিনের কনকনে শীতে পঞ্চগড়ে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পুরোনো শীতবন্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় জমাচ্ছেন। তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। তীব্র শীতে বেশি সমস্যায় পড়েছে শিশু ও বয়স্করা। অনেকে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

শীতের তীব্রতা আজ থেকে বাড়বে কি না, এমন প্রশ্নে আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

Scroll to Top