নির্বাচনের পর মাত্রাছাড়া ‘অশান্তি’ মাত্রাইয়ে 

নির্বাচনের পর মাত্রাছাড়া ‘অশান্তি’ মাত্রাইয়ে 

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ হেরে যান। নির্বাচনের পর কাঁচি ও নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা দফায় দফায় সংঘাতে জড়ান। কাঁচি প্রতীকের কর্মীর আলুর খেত উপড়ে ফেলা ও মারধরের ঘটনা ঘটেছে। ১৬ জানুয়ারি রাতে নৌকা প্রতীকের কর্মী সোহাগকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় রাতেই ইউপি কার্যালয়ে চেয়ারম্যান হাবিবকে অবরুদ্ধ করেন প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে নৌকা ও কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ছয়জন আহত হন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। থানায় পাল্টাপাল্টি দুটি মামলাও হয়।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সংঘাত এড়াতে মাত্রাই বাজারে পুলিশ টহল জোরদার করা হয়। এরই মধ্যে বুধবার রাতে কাঁচির সমর্থক ও কুসুমসারা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেনকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় আমার ও আমাদের লোকজনকে বারবার টার্গেট করে মারপিট করা হচ্ছে। এসব ঘটনায় মামলা করেছি।’

Scroll to Top