ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৩ – DesheBideshe

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৩ – DesheBideshe

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৩ – DesheBideshe

ঢাকা, ১৮ জানুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৩ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ২০ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৭১ জন ঢাকার এবং ৯৪ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৫৬ জন। তাদের মধ্যে ২৭৮ জন ঢাকায় এবং ৪৭৮ জন ঢাকার বাইরে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ জানুয়ারি ২০২৪

Scroll to Top