ওনানার মিস করা ম্যাচে গিনির সঙ্গে ১-১ ড্র করে ক্যামেরুন। দলটির পরের ম্যাচ আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ গাম্বিয়া। সামনের দুটি ম্যাচেই গোলকিপিং করার অপেক্ষায় থাকা ওনানা সমালোচকদের নিয়ে বলেন, ‘মানুষ আমাকে নিয়ে বলতে থাকুক। আমি এসবে অভ্যস্ত হয়ে পড়েছি। দেশের জন্য যেটা ভালো, আমি সেটাই করি।’
ওনানার জাতীয় দলের খেলা নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। ২০১৭ সালে আয়াক্সে খেলার সময় জাতীয় দলের হয়ে আফ্রিকান নেশনস কাপ খেলেননি তিনি। সেবার নেশনস কাপের ট্রফি জিতেছিল ক্যামেরুন। ২০২২ কাতার বিশ্বকাপে কোচ রিগোবার্ট সংয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচ পরই দেশে ফিরেছিলেন।


