অভিযানের সময় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আমিনুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল হোসেনসহ খাদ্য বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, হঠাৎ করেই চালের দাম বাড়ছে। বেশ কিছু মিলমালিক অবৈধ মজুত করে চালের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মিলের গুদামগুলোয় অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





