তৃণমূল বিএনপির পরাজয়ের কারণ জানালেন তৈমূর আলম খন্দকার

তৃণমূল বিএনপির পরাজয়ের কারণ জানালেন তৈমূর আলম খন্দকার

সরকারের সঙ্গে কোনো আঁতাত ও আসন ভাগাভাগি না করায় নির্বাচনে তৃণমূল বিএনপির হার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার। তিনি অভিযোগ করে বলেছেন, নির্বাচনে দরিদ্র মানুষকে ভয়ভীতি দেখানো ও অর্থের ব্যবহার হয়েছে।

আর নির্বাচন বিষয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। সংসদে যাওয়া মূল লক্ষ্য ছিল না।

Bkash

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ। তৃণমূল বিএনপির ১৩৯ জন এবং বিএনএফ’র ৪৫ জন প্রার্থী নির্বাচন করেন। তবে কোনো আসনেই দলের নেতাসহ কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি।

তৃণমূল বিএনপির মহাসচিব বলছেন, রাষ্ট্র ও জনগণ সঠিক দায়িত্ব পালন না করায় তাদের পরাজয় হয়েছে। তবে সচেতন জনগণ ভোট দিতে আসেননি বলেও মন্তব্য করেন তিনি।

Reneta JuneReneta June

বিএনএফ সভাপতি বলছেন, আওয়ামী লীগ জয়লাভ করা মানেই জাতীয় পার্টির হেরে যাওয়া এবং বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি ব্যর্থ হওয়া। এই মেয়াদে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে কিনা, সেসব বিষয় লক্ষ্য করা হচ্ছে বলে মন্তব্য করেন নেতারা।

Scroll to Top