ভিএফ ওয়াইল্ড ছাড়াও ভিএফ থ্রি নামের একটি বিদ্যুৎ-চালিত এসইউভি প্রদর্শন করেছে ভিনফাস্ট। গাড়িটি ভিয়েতনামে পাওয়া যাচ্ছে এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হবে। দুই দরজার এই বিদ্যুৎ-চালিত এসইউভিটি আকারে বেশ ছোট। একবার চার্জে ১২৫ মাইল পথ পাড়ি দিতে পারে গাড়িটি।
সূত্র: সিএনএন


