যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ইন টাম্পার ব্রেন গেম ও কগনিশন বিজ্ঞানী জেরি ডি এডওয়ার্ডস বলেন, সম্ভবত যাঁরা এই ধরনের সমাধানযুক্ত কাজ করতে পছন্দ করেন, তাঁদের মস্তিষ্ক বেশি কার্যকর থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত কাজ করার ক্ষমতা, মানসিক সচেতনতা আর মনোযোগ দক্ষতা কমতে থাকে। সুডোকু মেলানোর মতো কাজ আমাদের মস্তিষ্ককে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুডোকুর মতো ধাঁধা ডিমেনশিয়া সংকটের ঝুঁকি কমাতে পারে।
সূত্র: হেলথ লাইন



