প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন ড. হাছান মাহমুদ। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা’র সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। 

তিনি বলেছেন: ভারতের পক্ষ থেকে আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য সুবিধাজনক হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাচ্ছি প্রথম দ্বিপাক্ষিক সফর ভারত হবে।

Bkash

ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন: এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এরপরও বেশ কিছু বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বিশেষত, আমরা কানেন্টিভিটি ইস্যুতে আলোচনা করেছি। বর্ডার হাট নিয়ে আলোচনা হয়েছে, বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকার বিনিময় সংক্রান্ত বাণিজ্য এটিকে সম্প্রসারণ করা। এটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে, এটাতে অল্প বিস্তর বাণিজ্য হয়েছে; এটিকে সম্প্রসারণ এবং জনপ্রিয় করা যায় সবার কাছে পরিচিত করা যায় এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

এটি জনপ্রিয় করা গেলে ডলারের ওপর বা অন্য কারেন্সির ওপর প্রভাব কমবে। আমাদেরও কমবে, ভারতেরও কমবে। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সেটি সহায়ক হবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

Reneta JuneReneta June

চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প এবং কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (সেপা) প্রসঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ব লেন: তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়নি। সেপা নিয়ে আজকে সেভাবে বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমাদের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

Scroll to Top