আলী আজম ও সেলিম রেজাকে ডান্ডাবেড়ি পরানোর ঘটনা নিয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছিল। প্রিজনস অ্যাক্ট ও জেল কোডের সংশ্লিষ্ট বিধি ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিকভাবে’ ব্যবহার করে সাধারণ বন্দীদের ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানো কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট।
(‘অযৌক্তিকভাবে’ ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানো কেন বেআইনি নয়: হাইকোর্ট, প্রথম আলো, ৩০ জানুয়ারি ২০২৩)। কয়েক বছর আগেও আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে (এজলাসে) না তুলতেও সতর্ক করে করা হয়েছিল। (আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির নয়: হাইকোর্ট, প্রথম আলো, ১৪ মার্চ ২০১৭)



