মণিপুরে পরিস্থিতি আবারও ক্রমে জটিল হতে শুরু করেছে। গত বৃহস্পতিবার সেখান থেকে চার ব্যক্তি নিখোঁজ হন। আজ শুক্রবার তাঁদের মধ্যে তিনজনের মরদেহ মধ্য মণিপুরের বিষ্ণুপুর জেলায় পাওয়া গেছে। পুলিশ বলছে, বুধবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন ইবোমচা সিং (৫০), তাঁর ছেলে আনন্দ সিং (২০) ও তাঁদের প্রতিবেশী রোমেন সিং (৩৮)। দ্বারা সিং নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ। পুলিশ বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য ওই চারজন বিষ্ণুপুর জেলার কুম্বি-হাওতাক অঞ্চলের বাসিন্দা। এলাকাটি কুকি-জোমি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলার লাগোয়া।
মণিপুরে আবার তিনজনের মরদেহ উদ্ধার

Related Posts



ফতুল্লায় সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও টাকা লুট
March 23, 2026

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার – DesheBideshe
March 23, 2026

পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলি খান – DesheBideshe
March 23, 2026