পাওনা টাকা চাওয়ায় ফারুককে হত্যা, উপড়ানো হলো চোখ: র‍্যাব

পাওনা টাকা চাওয়ায় ফারুককে হত্যা, উপড়ানো হলো চোখ: র‍্যাব

র‌্যাবের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা, গাজীপুরের টঙ্গী এবং লক্ষ্মীপুরের রায়পুর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে নিজাম ফারুকের পূর্বপরিচিত ছিলেন।

গত মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রঘুরামপুর এলাকার এশিয়ান হাইওয়ের পাশ থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করে ফারুকের পরিবার। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিজাম ঢাকা এক্সপ্রেস পরিবহন নামের একটি প্রতিষ্ঠানের কাউন্টার ম্যানেজার, আর ফারুক কাউন্টারম্যান। তাঁদের দুজনের কর্মস্থল টঙ্গী এলাকায়। নিজামের কাছে ফারুক টাকা পেতেন। ফারুক পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জের ধরে তাঁকে হত্যার পরিকল্পনা করেন নিজাম।

Scroll to Top