ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৩ কিমি যানজট – DesheBideshe

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৩ কিমি যানজট – DesheBideshe

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৩ কিমি যানজট – DesheBideshe

ঢাকা, ১২ জানুয়ারি – ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে যানবাহন চালক ও যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বেশি কষ্ট পোহাচ্ছে।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোররাতে কুয়াশা বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।

এদিকে মহাসড়কে যানজটের কারণে উত্তরবঙ্গ থে‌কে ছেড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব গোলচত্ত্বর থেকে ভুঞাপুর দিয়ে আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করে ঘুরে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ জানিয়েছে, ভোররাতে কুয়াশা কিছুটা বেড়ে গেলে যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এসময় কিছু অসাধু চালক এলোমেলোভাবে গাড়ি নিয়ে মহাসড়কে ৩ লেন করে ফেলে। এতে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া মহাসড়কের টাঙ্গাইল অংশে কোন দুর্ঘটনা বা গাড়ি বিকলের তথ্য নেই পুলিশের কাছে।

অন্যদিকে ভোররাতের দিকে বঙ্গবন্ধু সেতুর ওপরে সিরাজগঞ্জ অংশে একটি ট্রাক অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় দ্রুত সময়ের মধ্যেই গাড়ি দুটি সড়িয়ে নেয় সিরাজগঞ্জ থানা পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ জানুয়ারি ২০২৪

Scroll to Top