প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান কমনওয়েলথ মহাসচিব।

এক্স পোস্টে প্যাট্রিসিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন। কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সাথে অংশীদারত্ব অব্যাহত রাখতে প্রস্তুত এবং বাংলাদেশের জনগণ ও কমনওয়েলথ পরিবারের সব সদস্যের জন্য শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

উল্লেখ্য, ইতোপূর্বে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

Scroll to Top