বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

পাবনার বেড়া পৌর এলাকার পরিস্থিতি আজও থমথমে। আজ রোববারও সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন। অন্যদিকে হাতিগাড়া এলাকায় বিএনপির নেতা–কর্মীরা জড়ো হয়েছেন।

সম্ভপুর, পায়না মহল্লা এবং হাতিগাড়া এলাকা পাশাপাশি। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ–সহিংসতা এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ।

উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকানপাট খুলেছে। আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।

Scroll to Top